chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ ও শিক্ষিত সমাজকে সমবায়ের প্রতি আগ্রহী করতে হবে : জেলা প্রশাসক 

চাঁদপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

স্টাফ রিপোর্টার ঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসন, জেলা সমবায় দপ্তর ও বিভিন্ন সমবায় সমিতির আয়োজনে র‌্যালি, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায়- প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক- মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, একসময় বাংলাদেশের সর্বত্র সমবায়ের এক জোয়ার ছিল। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত এই দেশে কৃষিনির্ভর জনগোষ্ঠীকে একত্রিত করে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনেও রয়েছে সেই সমবায় চেতনার অবদান। সমবায়ের উদ্দেশ্য হলো মানুষকে একত্রিত করা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সেই সঞ্চয় থেকে নিজেদের ও রাষ্ট্রের মূলধন তৈরি করা। আগে যাদের ব্যবসা করার সামর্থ্য ছিল না, আজ অনেক সমবায় প্রতিষ্ঠান শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
জেলা প্রশাসক আরও বলেন, দেশের বহু ব্যাংক সমবায় সদস্যদের আমানতের ওপর নির্ভর করে চলে। কিন্তু বর্তমানে অনেক সমবায় সংগঠন নিস্ক্রিয় হয়ে পড়েছে, যেগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। তরুণ ও শিক্ষিত সমাজকে সমবায়ের প্রতি আগ্রহী করতে হবে, এখান থেকেই উদ্যোক্তা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। যদি আমাদের সমবায় সংগঠনগুলো সঠিকভাবে কাজ করলে আজ এত বেকার তরুণ ভুল পথে যেত না। সমবায়ের মাধ্যমে তারা নিজস্ব পুঁজি গড়ে তুলতে পারত, উদ্যোক্তা হতে পারত।
জেলা প্রশাসক বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো সঞ্চয়, মূলধন ও উদ্যোক্তা সৃষ্টি। সরকার সবাইকে চাকরি দিতে পারবে না, তাই আমাদের নিজেদের উদ্যোগে আত্মনির্ভর হতে হবে। সমবায় হলো একসাথে চলার প্রতীক, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তাহলে সমবায় আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার- এস.এম.এন জামিউল হিকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারাও সমবায় আন্দোলনের গুরুত্ব ও আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এর ভূমিকা নিয়ে মতামত দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০