মাজহারুল ইসলাম অনিক :
চাঁদপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেলার মধ্যে পাশে হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ। এই কলেজে ৫৭৭ জনের মধ্যে ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৫ দশমিক ৪৪। জিপিএ ফাইভ পেয়েছে ৩৯জন।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৩৫ শতাংশ, আলিমে ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লা।
জেলা শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্যে জানাগেছে, এইচএসসি পরীক্ষায় জেলার ৬৯ প্রতিষ্ঠানের ১৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৯ জন। আর ফেল করেছে ৭ হাজার ২১৯ জন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলার ৪৯ প্রতিষ্ঠানের ২ হাজার ৫৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন এবং উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৩ জন। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ। আর ফেল করেছে ৯১৯ জন।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। উত্তীর্ণ হয়েছে ৬৮০ জন। এ বিভাগে পাসের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ। আর ফেল করেছে ২৯২ জন।
উপজেলা ভিত্তিক ফলাফলে এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলায় পাসের হার সর্বোচ্চ ৪৪ দশমিক ৮৮ শতাংশ। আলিমে হাজীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮২ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শাহরাস্তিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
তবে তিনটি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় এইচএসসির তুলনায় আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার বেশি দেখা গেছে।
বিশেষ করে এইচএসসি পরীক্ষায় পাসের হার তুলনামূলক কম হওয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>