প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১০:১৭ পি.এম
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

স্টাফ রিপোর্টার :
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর পক্ষে পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সব ধরনের সহযোগিতা থাকবে। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবেন৷ বিদ্যালয়ের জন্য ১৫শতক ভূমির প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।আশা করছি সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিবে।
এ সময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, এডিশনাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান সহ কমিটির সদস্যবৃন্দ৷
এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ, বিদ্যালয়ে জমি বরাদ্দের বিষয় আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদন করা হয়।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2026 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.