স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও তেলের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযানের নেতৃত্ব দেন। মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে তেল বিক্রি ও ক্রয়-বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করায় ঘোষের হাট এলাকায় ‘রাসেদ গাজী ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানে ডিজেল বিক্রির কোনো রেজিস্ট্রার ও মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মহামায়া বাজার সংলগ্ন এলাকায় ‘রহিম গাজী ট্রেডার্স’কে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘বিসমিল্লাহ পোল্ট্রি’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো রাসেদ গাজী ট্রেডার্স চার হাজার টাকা, রহিম গাজী ট্রেডার্সকে চার হাজার টাকা, ও বিসমিল্লাহ পোল্ট্রি দুই হাজার টাকা। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম সহায়তা করেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করে। তিনি আরও জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>