স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ করেন চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বুধবার (২৬ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে নেতা কর্মীদের নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বাড়িঘর ও বাজার এলাকায় গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন। এ সময় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে। বাচ্চাদের পড়ালেখার জন্য ভালো মানের শিক্ষক রাখা হবে। তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হলেই তা সম্ভব। ধানের শীষে ভোট দিলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। আপনাদের সন্তান হিসেবে এই এলাকার উন্নয়ন করতে পারবো।
তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা সবাই ধানের শীষের একটি করে ভোট দিয়েন। ধানের শীষে ভোট দিলে এই এলাকায় উন্নয়ন হবে। আমাদের নেতা তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।
দিনের শুরুতে ইউনিয়নে ৮নং ওয়ার্ডের লস্কর বাড়ি গণসংযোগ মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ, আব্বাস খান বাড়ি, দাইন খাঁ বাড়ি, জমদার পোল, গাজী বাড়ি, মেন্দী খান বাড়ি, ৩নং ওয়ার্ডের কোটরাবাদ, আমু শেখ বাড়ি, এরপর ৯.১৫ মিনিটে নাসির খানের বাড়িতে উঠান বৈঠক, উত্তর শ্রীরামপুর, নুরুজ্জামান শেখ বাড়ি, শ্রীরামপুরসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় শেখ ফরিদ আহমেদ মানিক গণসংযোগ করেন।
গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারীসহ লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিন পুরো লক্ষ্মীপুর ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>