প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:১০ এ.এম
ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এমএ হান্নানের সমর্থকদের মশাল মিছিল

গাজী মমিন, ফরিদগঞ্জ ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে টানা ৩ দিন সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির পর এবার মশাল মিছিল করেছে এমএ হান্নানের সমর্থক ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। পরে চাঁদপুর- লক্ষ্মীপুর-আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় সড়কে অগ্নীসংযোগ ও অবরোধ করে বিক্ষুব্দরা।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএরপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন মিজি।
এসময় যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব ফরুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2026 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.